| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাষ্ট্রীয় চুক্তি ইচ্ছামতো বাতিল করা সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী

রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় যে ইচ্ছা হলেই তা বাতিল করা যাবে বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এসব চুক্তি রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে পরিচালিত হয় এবং তা উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় গঠিত হয়। এতে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

বিস্তারিত...

শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ: ১৩ বছরেও বিচার অনিশ্চিত

শাপলা চত্বরের ঘটনায় এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও কোনো মামলার বিচার কার্যক্রম এখনো শেষ হয়নি। ২০১৩ সালের এই দিনে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের ঘটনাটি দেশের রাজনৈতিক ইতিহাসে গভীর বিতর্ক ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ওঠে।

বিস্তারিত...

সশস্ত্র বাহিনীকে জনমুখী করতে ডিসিদের নির্দেশনা: প্রতিরক্ষা উপদেষ্টা

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম বলেন, জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাহিনীর প্রধানদের কর্মপদ্ধতি, পরিকল্পনা ও বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সরকারের দায়বদ্ধতার অংশ হিসেবে সশস্ত্র বাহিনীকে আরও জনমুখী বাহিনীতে রূপান্তর করতে জেলা প্রশাসকদের ভূমিকা কী হতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

ওয়াং ই’র আমন্ত্রণে চীন সফরে পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বেইজিং সফরে যাচ্ছেন

বিস্তারিত...

কারাগারে থাকা সাংবাদিকদের ঘটনায় বিএনপি সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমানে কারাগারে থাকা সাংবাদিকদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল। এ বিষয়ে বর্তমান বিএনপি সরকারের কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করেন।

বিস্তারিত...

মবকে অন্য কিছুর সঙ্গে মেলানো ঠিক নয় : আইনমন্ত্রী

মবের সঙ্গে অন্য কোনো বিষয়কে এক করে দেখা যাবে না বলে সতর্ক করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (৪ মে) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল

জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা ২০৮ জন ‘জুলাই যোদ্ধাকে’ কেন প্রত্যেককে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিস্তারিত...

অপরাধী যেই হোক তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

শীর্ষ সন্ত্রাসী বা চিহ্নিত অপরাধী যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ। এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জামিন পাওয়া মানেই দায়মুক্তি নয়; অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বিস্তারিত...

সাবেক এমপি বুবলী ফের গ্রেফতার

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার দেখিয়েছে আদালত। সোমবার (৪ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ এ আদেশ দেন।

বিস্তারিত...

কক্সবাজারকে পরিচ্ছন্ন রাখতে কঠোর নির্দেশনা, পর্যটন উন্নয়নে জোর

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কক্সবাজার সৈকতকে আরও পরিচ্ছন্ন ও আকর্ষণীয় রাখতে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

বিস্তারিত...

বন্ধ কল-কারখানা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

বৈঠকে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর জন্য বিদেশি ও দেশীয় বিনিয়োগ আকর্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবস্থাপনা সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এসব কারখানা চালু হলে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমানোর বিষয়েও আলোচনা হয়।

বিস্তারিত...

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ

দুই পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক নতুন সক্ষমতা ও পারস্পরিক আকাঙ্ক্ষার ভিত্তিতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিস্তারিত...

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে মার্কিন সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বিস্তারিত...

সংরক্ষিত নারী আসনের এমপিদের সংসদে আনুষ্ঠানিক যাত্রা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ গ্রহণ করেছেন। রোববার (৩ মে) রাতে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথ বাক্য পাঠ করান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪