| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বন্ধ কল-কারখানা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

  • আপডেট টাইম: 04-05-2026 ইং
  • 83 বার পঠিত
বন্ধ কল-কারখানা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

বন্ধ হয়ে থাকা বস্ত্র ও পাট খাতের কারখানাগুলোর বর্তমান পরিস্থিতি এবং সেগুলো পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৪ মে) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কারখানাগুলোর সমস্যা, আর্থিক সংকট এবং পুনরুজ্জীবনের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে বাণিজ্য ও বস্ত্র-পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর জন্য বিদেশি ও দেশীয় বিনিয়োগ আকর্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবস্থাপনা সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এসব কারখানা চালু হলে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমানোর বিষয়েও আলোচনা হয়।

সরকারি নীতিনির্ধারকদের মতে, পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়িত হলে বস্ত্র ও পাট খাতে নতুন গতি ফিরে আসতে পারে এবং দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পগুলো আবারও উৎপাদনে ফিরতে পারে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪