বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মায়ানমার সীমান্তঘেঁষা এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তের জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
: বান্দরবানের থানচি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নতুনপাড়ায় পাঁচ বছর বয়সী এক পাহাড়ি শিশু ধর্ষণের শিকার হওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
কক্সবাজারে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের সামনে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা লিয়াকত আলী সিকদারকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে আটক করেছে স্থানীয়রা।
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে বান্দরবান জেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্প।
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা কার্যালয়ের নির্ধারিত স্থান পুনর্বিবেচনার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে চন্দ্রগঞ্জ বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বান্দরবানের বান্দরবান জেলার থানচি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বর্ডার গার্ড বাংলাদেশ) দুঃসাহসিক অভিযানে অপহৃত এক ঠিকাদারকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় মুক্তিপণের ৩ লাখ টাকাসহ এক অপহরণকারীকে আটক করা হয়।
চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) রাত পর্যন্ত চলা এ সংঘর্ষে দুই সাংবাদিকসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঈদে বাড়ি ফেরা সাধারণ মানুষ ও যানবাহনের চালকরা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে অচেতন হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মরদেহ একসঙ্গে দাফন করা হয়েছে। বুধবার (২০ মে) বেলা ১১টার দিকে রাঙ্গুনিয়া লালানগর স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের পাশাপাশি চারটি কবরেই চিরনিদ্রায় শায়িত করা হয়।
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই কার্যালয়ের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় গাড়ির ধাক্কায় শাহিন আলম (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে
লক্ষ্মীপুরের কমলনগরে সোলতান মাহমুদ জিসান নামে এক এসএসসি পরীক্ষার্থীকে উচ্চতর গণিত বিষয়ে নকল করায় বহিস্কার করা হয়েছে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের সীমান্তবর্তী কাগজিখোলা সংলগ্ন চকরিয়া লাম্বা হাকখোলা এলাকায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা একটি বন্য মা হাতির মৃত্যু হয়েছে।