| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাট প্রেস ক্লাবে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত

  • আপডেট টাইম: 13-06-2026 ইং
  • 577 বার পঠিত
বাগেরহাট প্রেস ক্লাবে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি : দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বাগেরহাট প্রেস ক্লাবের উদ্যোগে এক ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে বাগেরহাট প্রেস ক্লাবের হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মন্জুরুল হক রাহাদ। বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এবং পুলিশ সুপার হাসান নাছের রিকাবদার। এছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, ফল উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সহ-সভাপতি এসএম রাজ, সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন আলী এবং বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এসএম শামসুর রহমানসহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, বরং পুষ্টিগুণে ভরপুর। বর্তমান প্রজন্মকে দেশীয় ফলের প্রতি আকৃষ্ট করতে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের প্রায় ২৫ ধরনের দেশীয় ফল দিয়ে আপ্যায়ন করা হয়। আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, আনারসসহ মৌসুমি নানা ফলের সমাহারে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যতিক্রমী এই আয়োজন উপস্থিত সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং দেশীয় ফলের প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

সোহাগ/ আল রাজীব/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪