ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
সোমবার (৪ মে) সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।
রিটে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের আমলে গৃহীত বিভিন্ন রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও কার্যক্রম সংবিধানসম্মত কি না, তা যাচাই করা প্রয়োজন। এ ছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, তা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এর আগে একই আইনজীবী বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি রিট দায়ের করেছিলেন। তবে হাইকোর্টের একটি বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। পরে আপিলের পর সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে রায় দেন।
হাফিজ/ আয়না নিউজ