নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত টেলিভিশন, আইপি টেলিভিশন ও পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।
নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত সকল আসামিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এজাহারনামীয় আসামিদের ছবি আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশের দাবি জানানো হয়েছে।
অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর মির্জা মেহেদী তমাল। এছাড়া আবারও সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা টিভির এম এম বাদশা।
রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষ্যে ক্র্যাব ও ডিআরইউ চত্বরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)–এর নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে এ ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবেলায় এ অঞ্চলের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরাম (সাকজেএফ)’র বাংলাদেশ চ্যাপ্টার ঘোষণা করা হয়েছে। শনিবার রাজধানী ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চ্যাপ্টারের ঘোষণা দেয়া হয়।
ইরানের পারমাণবিক হামলা সম্পর্কে মার্কিন গোয়েন্দা মূল্যায়ন নিয়ে রিপোর্ট করা সিএনএন ও নিউইয়র্ক টাইমস-এর সাংবাদিকদের ‘অবিলম্বে’ বরখাস্তের দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প