আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দূরপাল্লার বাসের আসনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে আজ
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) হিসাব মানদণ্ড অনুসারে দেশের প্রকৃত রিজার্ভ ৩০ দশমিক ৬৭ বিলিয়ন মার্কিন ডলার।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কৃষকের দুঃখ-দুর্দশা উপলব্ধি করে আধুনিক কৃষি উন্নয়নে উদ্যোগ নিয়েছিলেন। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম বিশ্বকে গভীরভাবে নাড়া দিয়েছে বলে মন্তব্য করেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষা বাজেট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। দেশের টেকসই উন্নয়নের জন্য মানবসম্পদ উন্নয়নকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জ্বালানির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানো যাবে না বলে জানিয়েছেন,বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ বিষয়ে সরকার কঠোর নজরদারি চালাচ্ছে এবং বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান তিনি।
দেশে এসে পৌঁছেছে লেবাননের বৈরুতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগমের (৩৪) মরদেহ। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছায়।
বৈশ্বিক অস্থিরতা ও জ্বালানি সংকটের এই সময়ে চীন বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকতে চায়। কৃষি, স্বাস্থ্যসেবা ও সুশাসন খাতে অভিজ্ঞতা বিনিময়ে বেইজিং প্রস্তুত রয়েছে। এমনটাই বললেন, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা
রাজধানীর সবজির বাজারে আবারও ঊর্ধ্বমুখী। কয়েক দিনের টানা বৃষ্টি, জ্বালানি তেলের প্রভাবে পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং মৌসুম শেষ হওয়ায় কিছু সবজির সরবরাহ কমে যাওয়াকে কারণ হিসেবে দেখাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে বাজারে প্রায় সব ধরনের সবজিই এখন ৮০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কিছু সবজির দাম কেজিতে পৌঁছেছে ১২০ টাকায়।
চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারী ক্রুড অয়েল সংকটে ২৩ দিন বন্ধ থাকার পর আবারও পুরোপুরি সচল হয়েছে
ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশের পথে
ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে থেকে দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। এর আগে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশনা কার্যকর ছিলো।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নূর জানিয়েছেন মালয়েশিয়া সরকারের দেওয়া শর্তে রাজি না হলে দেশটির শ্রমবাজার বন্ধ থাকবে
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অহবানে আগামী ৭ জুন শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন। এদিন বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে।
দেশে টানা তিন দফায় জেট ফুয়েলের দাম ১৩২ টাকা বাড়ানোর পর ফের কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।