| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাতক্ষীরায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত

  • আপডেট টাইম: 13-06-2026 ইং
  • 705 বার পঠিত
সাতক্ষীরায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে আব্দুল হামিদ ওরফে ঝড়ু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবক্সা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের হায়দার আলির ছেলে।

নিহতের পিতা হায়দার আলি জানান, শনিবার দুপুরে বৃষ্টির মধ্যে তার ছেলে আব্দুল হামিদ বাড়ির পাশের খালে গোসল করতে যাচ্ছিলেন। পথিমধ্যে বাঁশ তলায় পৌঁছানো মাত্রই বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যায়।  

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহীন সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মোমিন/ আল রাজীব/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪