| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

  • আপডেট টাইম: 14-06-2026 ইং
  • 288 বার পঠিত
দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা থানার জয়নগর সীমান্তে ১১ জন বাংলাভাষী ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। তবে ৬ বিজিবি ব্যাটালিয়নের তৎপরতায় সেই চেষ্টা রুখে দেওয়া হয়। পরে তাদেরকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় বিএসএফ।  রোববার (১৪ জুন) ভোরে দর্শনা সীমান্তের ৭৬ ও ৭৭ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভোর ৫টার দিকে ভারতের নদীয়া জেলার গেদে ও আশপাশ এলাকার বিএসএফ সদস্যরা ১১ জন বাংলাভাষীকে দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বলে জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। সীমান্তে বিজিবির টহলদল সতর্ক অবস্থানে থাকায় তাদের পুশইনের চেষ্টা সফল হয়নি। পরে বিএসএফ ওই ব্যক্তিদের কাঁটাতারের বেড়ার কাছে রেখে যায় বলে জানান তিনি।

সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। বিএসএফ যে কোনো সময় আবারও তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করতে পারে। এ কারণে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

আল রাজীব/ আয়না নিউজ




ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪