| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড

মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে শাকিল হোসেন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

বিস্তারিত...

র‌্যাবের গাড়ি ভাঙচুর করে দুই আসামি ছিনিয়ে নিলো উত্তেজিত জনতা

খুলনার দাকোপ উপজেলায় র‌্যাবের হাতে আটক দুই আসামিকে স্থানীয় জনতা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ সময় র‌্যাবের একটি গাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গেছে। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার পানখালী ইউনিয়নের খোনা গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

অর্থ আত্মসাতের মামলায় সাতক্ষীরায় সাবেক ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

অর্থ আত্মসাৎ মামলায় খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালত সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো: মকবুল হোসেনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বিস্তারিত...

শৈলকুপায় সুবিধাবঞ্চিতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকালে উপজেলার কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করে ‘অবিরাম উন্নয়নে বাংলাদেশ’ নামের একটি সংগঠন। এতে সহযোগিতা করে প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সার্ভিসেস।

বিস্তারিত...

ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে ৪ হাজার ৬২৫ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত

ঝিনাইদহে “নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার” এ শ্লোগানকে সামনে রেখে দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ ও ৪২তম বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকালে শহরের সোতোকান কারাতে দো স্কুলে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

বিস্তারিত...

নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা: ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। মামলায় ছাত্রদলের ৮ নেতার নাম উল্লেখসহ আরও ১১০ থেকে ১১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে ঝিনাইদহ সদর থানায়

বিস্তারিত...

নাসির পাটোয়ারীর ওপর হামলা: মামলা না নেয়ায় থানার সামনে অবস্থান কর্মসূচি

ঝিনাইদহে এনসিপি মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ না করায় থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে দলটির নেতা-কর্মীরা।

বিস্তারিত...

পাটকেলঘাটায় শশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটাএলাকায় শশুরবাড়িতে বেড়াতে এসে আবু সাইদ (জামাই) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, আবু সাইদ তার শশুর হাফিজুল ইসলাম হাফির ঘেরে যাওয়ার উদ্দেশ্যে গাবতলা বিলের দিকে রওনা হন।

বিস্তারিত...

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঝিনাইদহে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬। এসময় তাদের কাছ থেকে ৫৯৬ বোতল স্কাপ ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪