| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মবকে অন্য কিছুর সঙ্গে মেলানো ঠিক নয় : আইনমন্ত্রী

  • আপডেট টাইম: 04-05-2026 ইং
  • 176 বার পঠিত
মবকে অন্য কিছুর সঙ্গে মেলানো ঠিক নয় : আইনমন্ত্রী

মবের সঙ্গে অন্য কোনো বিষয়কে এক করে দেখা যাবে না বলে সতর্ক করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (৪ মে) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, প্রসিকিউশনের বিরুদ্ধে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে, তার বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিচারপতিদের বয়সসীমা বাড়ানোর পক্ষে তিনি অবস্থান নিলেও এ বিষয়ে কোনো বিল উত্থাপন করা হলে বিচারপতিদের বয়স ৬৭ থেকে ৬৫ করার বিষয়টি নিয়ে আলোচনা হবে।

এ সময় তিনি আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশ সংক্রান্ত বিষয়ে প্রধান বিচারপতির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশা প্রকাশ করেন।

আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সফর। পরিদর্শনে পৌঁছালে প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

পরবর্তীতে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এজলাস কক্ষে প্রবেশ করে বিচারিক পরিবেশ ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা ঘুরে দেখেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪