| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিস্তারিত...

ইসলামী ব্যাংকের আমানত নিয়ে উদ্বেগের কারণ নেই: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি আশ্বস্ত করে বলেন, সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

বিস্তারিত...

বেতন বাড়লে দুর্নীতি কমবে, আশা অর্থমন্ত্রীর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলে দুর্নীতির প্রবণতা কমবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পুনর্নির্ধারণ না হওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় মেটাতে চাপ তৈরি হয়েছে। তাই তাদের বেতন সমন্বয় করা জরুরি।

বিস্তারিত...

শিশুদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিশুদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হলে তাদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, শিশুরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে।

বিস্তারিত...

ইতিহাসে এই প্রথম নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো

নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ে চার দিনের বৈঠক শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। সেখানে সীমান্তের সাম্প্রতিক উত্তেজনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।

বিস্তারিত...

বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

বিস্তারিত...

বাংলাদেশ ও ভারতকে এক করার পরিকল্পনা জানালেন নতুন ভারতীয় হাইকমিশনার

ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশের ২০ কোটি যদি এক সঙ্গে করা হয়, তবে তা হবে১৬০ কোটি। দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হলে তা বিশ্ব শক্তিতে পরিণত হবে এবং আন্তর্জাতিকভাবে তা বৃহৎ একটি জনশক্তিতে রূপান্তরিত হবে।

বিস্তারিত...

মিলেমিশে এগিয়ে যেতে চাই: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক বন্ধন অত্যন্ত গভীর। দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও বাড়িয়ে মিলেমিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বিস্তারিত...

বিশ্বে এখনও ১৩ কোটি ৮০ লাখ শিশু শ্রমে নিয়োজিত, উদ্বেগ আইএলওর

আজ ১২ জুন, আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বব্যাপী শিশুশ্রমের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, শিশুদের মৌলিক অধিকার সুরক্ষা এবং তাদের নিরাপদ ও সুন্দর শৈশব নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও দিবসটি পালিত হচ্ছে।

বিস্তারিত...

আদ্-দ্বীন হাসপাতাল থেকে রোগী সরিয়ে নিচ্ছেন স্বজনরা

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি রোগীদের অন্য হাসপাতালগুলোতে স্থানান্তর করছেন স্বজনরা। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ স্থানান্তর কার্যক্রম চলছে বলে জানা গেছে।

বিস্তারিত...

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে সন্দেহ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

বিস্তারিত...

বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে পৌঁছেছেন। শুক্রবার (১২ জুন) সকালে তিনি বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করেন।

বিস্তারিত...

অর্থনীতি চাঙা করতে বাজেটই বড় সুযোগ, বলছে সিপিডি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও কাঠামোগত সংস্কার বাস্তবায়নের জন্য নতুন সরকারের সবচেয়ে বড় সুযোগ হিসেবে দেখছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বিস্তারিত...

২০২৬-২৭ বাজেট উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব একটি ‘ক্রিয়েটিভ’ বাজেট হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

বাজেটের পরও স্থিতিশীল সবজির বাজার

জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের পরদিনও রাজধানীর সবজির বাজারে কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি। বাজারে অধিকাংশ সবজি আগের সপ্তাহের মতোই কেজিপ্রতি ৫০ থেকে ৮০ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪