| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুন্দরবনের খোলপেটুয়া নদীতে বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার

  • আপডেট টাইম: 13-06-2026 ইং
  • 729 বার পঠিত
সুন্দরবনের খোলপেটুয়া নদীতে  বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরার উপকূলবর্তী সুন্দরবনের খোলপেটুয়া নদীতে এক জেলের জালে বিরল প্রজাতির একটি কচ্ছপ ধরা পড়েছে। শনিবার (১৩ জুন) বেলা ২টার দিকে গাবুরার স্থানীয় যুবকেরা জেলের কাছ থেকে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপকূলীয় গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের শেখ বাড়ি এলাকার এক জেলে খোলপেটুয়া নদীতে ১২ জুন মাছ ধরার জন্য জাল ফেললে কচ্ছপটি ধরা পড়ে। পরে তিনি সেটি নিজের বাড়িতে এনে রাখে।

পরে এই খবর ছড়িয়ে পড়লে আজ স্থানীয় যুবকেরা  দুপুর বেলায়  জেলের বাড়িতে গিয়ে তারা বিরল প্রজাতির কচ্ছপটি উদ্ধার করেন। পরে সিপিজি (কমিউনিটি পেট্রোলিং গ্রুপ) সদস্যদের মাধ্যমে কচ্ছপটি বন বিভাগের কলাগাছিয়া স্টেশনে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন আনুমানিক ১০ থেকে ১১ কেজি হবে বলে জানা যায়। 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ফাঁড়ির স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, স্থানীয় গ্রামবাসী কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে। কচ্ছপটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে কচ্ছপটি ঠিক কোন প্রজাতির, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না।

মোমিন/ আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪