| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

লালমনিরহাটে ফাঁকা বাসায় নারীর বিবস্ত্র মরদেহ

লালমনরিহাটে একটি ফাঁকা বাড়ি থেকে স্বপ্না বেগম (৪৮) নামে এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বপ্না বেগম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারী গ্রামের বাসিন্দা

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ের বালিয়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

শিশু রামিসা হত্যার বিচার ও শিশুদের নিরাপত্তার দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন

ঢাকায় শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে তেঁতুলিয়ার শিশুস্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার তেঁতুলতলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি, উত্তেজনা চরমে

বিজিবি সূত্রে জানা যায়, ওই রাতে মেইন পিলার ৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় তারা ভারতীয় কাটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা একটি চোরাকারবারী দলকে শনাক্ত করে।

বিস্তারিত...

ডিজিটাল ভূমি সেবার বিতর্কে চ্যাম্পিয়নে নীলফামারীতে ৩ ভূমি কর্মকর্তা সম্মানিত

সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে শেষ হলো তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। সমাপনী দিনে বৃহস্পতিবার (২১ মে) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা, যেখানে ডিজিটাল ভূমি সেবার কার্যকারিতা ও ভূমি সংক্রান্ত হয়রানি নিরসন নিয়ে প্রাণবন্ত যুক্তি-তর্ক উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা।

বিস্তারিত...

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নানা অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার দেবীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার মুজাবর্নী প্রধান পাড়া গ্রামে পানিতে ডুবে আব্দুল্লাহ আল আবিদ (৮) নামে এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল আবিদ ওই গ্রামের মোঃ মাহফুজুর রহমান ওরফে মোহাম্মদ আলীর ছেলে।

বিস্তারিত...

ধর্মের নামে মিথ্যাচার করে রাজনীতি করা যাবে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসার কোনো বাস্তব সুযোগ নেই। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কোনো দিন জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় আনবে না। একইসঙ্গে তিনি ঠাকুরগাঁও বিমানবন্দর দ্রুত চালুর আশ্বাস দেন এবং জেলার উন্নয়নে একাধিক বড় প্রকল্পের কথাও তুলে ধরেন।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

ঠাকুরগাঁও শহরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকাল ৭টার দিকে শহরের মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিস্তারিত...

মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ের বোদা উপজেলায় কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসার মুহতামিম মো. আরাফাত সরকারের বিরুদ্ধে হজের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলাকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ভূমি দখলকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জরুরি: প্রতিমন্ত্রী ফরহাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ভূমি দখলকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ একজন ব্যক্তি ভূমি দখল করে লাভবান হলেও এর ক্ষতি ভোগ করতে হয় পুরো জনগণকে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ'র চাল বিতরণ

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও জেলা-এর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন-এ ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি চাল বিতরণ সম্পন্ন হয়েছে।

বিস্তারিত...

নীলফামারীতে ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

নীলফামারীতে রেললাইনের ওপর পড়ে থাকা গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। রোববার সকাল ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার খয়রাতনগর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

পঞ্চগড়ে আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষে ইয়োগা রানআপ অনুষ্ঠিত

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষে পঞ্চগড়ে ইয়োগা রানআপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বেলা ১১টায় পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ভারতীয় হাই কমিশন ও পঞ্চগড় জেলা পরিষদের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

পদ্মা ব্যারেজ নির্মাণ জিয়াউর রহমানের স্বপ্ন ছিলো: প্রতিমন্ত্রী ফরহাদ

পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিলেঅ বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার ( ১৫ মে) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সোনাচান্দি এলাকায় নদীর বাঁধ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪