ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ গ্রহণ করেছেন। রোববার (৩ মে) রাতে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথ বাক্য পাঠ করান।
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সদ্যবিদায়ী এপ্রিল মাসে প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রেখেছেন প্রবাসীরা। মাসটিতে দেশে এসেছে ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) প্রায় ৩৮ হাজার ১৪৯ কোটি ৪০ লাখ টাকা।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত বহুল আলোচিত হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। এখন পর্যন্ত শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
ঢাকা-করাচি রুটে চলাচলকারী যাত্রীদের ওপর কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইমিগ্রেশন পুলিশের চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং ব্রীজের গেট পর্যন্ত যাত্রীদের চলাচলে বাড়ানো হয়েছে ব্যাপক নজরদারি, পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর চোখে পড়ার মতো উল্লেখযোগ্য তৎপরতাও বৃদ্ধি পেয়েছে।
আগামী ১৬ মে প্রায় ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে যাচ্ছেন
এলপিজি এবং অটোগ্যাসের দাম মে মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে
পবিত্র ঈদুল আজহায় কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি
১১ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার কার্যক্রম শুরু করেন আদালত।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন দুইদিনে ৫৮ জন তালিকাভুক্ত চাঁদাবাজ ও তাদের ৯৪ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে
দেশের উত্তর-পূর্বাঞ্চলের চারটি নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি।
ঢাকাসহ দেশের চারটি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
জেলা প্রশাসকদের (ডিসি) জন্য একগুচ্ছ সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে এসব নির্দেশনা দেন তিনি।
বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. ওমর ফারুককে দেখতে গেলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন সরকার গণমাধ্যমকে প্রতিপক্ষ হিসেবে দেখেছে, তবে বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।