| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপরাধী যেই হোক তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম: 04-05-2026 ইং
  • 105 বার পঠিত
অপরাধী যেই হোক তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

শীর্ষ সন্ত্রাসী বা চিহ্নিত অপরাধী যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ। এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জামিন পাওয়া মানেই দায়মুক্তি নয়; অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (৪ মে ) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শীর্ষ সন্ত্রাসীদের জামিনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব আসামি জামিন পেয়েছেন, তা সম্পূর্ণই আদালতের বিষয়।

সম্প্রতি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কিছু শীর্ষ সন্ত্রাসীর কারামুক্তি এবং তাদের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এমন অভিযোগ উঠেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “সন্ত্রাসীদের মধ্যে সংঘটিত হত্যাকাণ্ডের কারণ আইন অনুযায়ী তদন্ত করা হবে।” তিনি যোগ করেন, যেসব ব্যক্তি জামিনে মুক্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনি অভিযোগ না থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে তাদের আটক করা সম্ভব নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তী সরকার আইনি বিষয়গুলো যথাযথভাবে পর্যালোচনার সুযোগ না পাওয়ায় জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। তবে জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত বর্তমান সরকার এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

এছাড়া সভায় রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে যৌথ মনিটরিং ও অভিযান জোরদার করা হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪