| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ

  • আপডেট টাইম: 04-05-2026 ইং
  • 80 বার পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৪ মে) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে হাইকমিশনার বাংলাদেশ-ভারত সম্পর্ককে এগিয়ে নিতে তার মেয়াদকালে প্রাপ্ত সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

দুই পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক নতুন সক্ষমতা ও পারস্পরিক আকাঙ্ক্ষার ভিত্তিতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, পারস্পরিক স্বার্থ ও উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জনকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদার করতে ভারত বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী তার অবদানের জন্য বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪