| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অনিশ্চয়তা ও যুদ্ধের ক্ষত বুকে নিয়েই ইরানে ঈদুল আজহা উদযাপন

সাম্প্রতিক সংঘাতের গভীর ক্ষত এবং তীব্র আঞ্চলিক উত্তেজনার মাঝেই ইরানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বুধবার দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লাখো ইরানি মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

বিস্তারিত...

আমি কিন্তু মোদি ভক্ত : ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সরাসরি ফোনে যুক্ত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় তার ভূয়সী প্রশংসা করেছেন। ভারতের প্রধানমন্ত্রীকে নিজের ‘কাছের বন্ধু’ ও ‘বিগ ফ্যান’ হিসেবে অভিহিত করে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভারত যুক্তরাষ্ট্রের ওপর সম্পুর্ন আস্থা রাখতে পারে এবং দেশটি যা চাইবে তা-ই পাবে।

বিস্তারিত...

বাংলাদেশে ফেরার আশায় সীমান্তে ভিড়, শতাধিক মানুষকে হোল্ডিং সেন্টারে স্থানান্তর

ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় বাংলাদেশে ফেরার অপেক্ষায় জড়ো হওয়া শত শত মানুষকে নিরাপত্তা ও প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে হোল্ডিং সেন্টারে নেয়া হয়েছে। মঙ্গলবার (২৬ মে) পশ্চিমবঙ্গের একাধিক সীমান্তবর্তী এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে তাদের পরিচয় ও নথি যাচাইয়ের কাজ চলছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

বিস্তারিত...

রেড রোডে নয়, এবার কলকাতার ঈদুল আজহার প্রধান জামাত ব্রিগেডে

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ঐতিহাসিক রেড রোডে এবার অনুষ্ঠিত হচ্ছে না ঈদুল আজহার প্রধান জামাত। পরিবর্তে শহরের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হবে প্রধান ঈদের জামাত। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করেছেন হাজারো মুসলিম

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। চলমান যুদ্ধ ও চরম উত্তেজনার আবহের মধ্যেও বুধবার (২৭ মে) ঈদের প্রথম দিনে ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায় করেছেন হাজারো মুসলিম।

বিস্তারিত...

‘বাংলাদেশিদের’ পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধীদলীয় নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ‘অবৈধ বাংলাদেশি’ ইস্যুতে কড়া অবস্থান জানিয়ে দ্রুত রাজ্য ছাড়ার আহ্বান জানিয়েছেন।

বিস্তারিত...

লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩১

লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। চলমান সংঘাতের কারণে সম্প্রতি হওয়া যুদ্ধবিরতি চুক্তি আবারও চরম ঝুঁকির মুখে পড়েছে।

বিস্তারিত...

মধ্যপ্রাচ্যে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার (২৭ মে) ধর্মীয় উৎসব ঈদুল আজহা উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে ঈদকে ঘিরে বিরাজ করছে আনন্দ-উৎসবের আমেজ।

বিস্তারিত...

মামদানির বাসার সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুসলিমবিরোধী বিক্ষোভ চলাকালে শহরের মেয়র জোহরান মামদানির সরকারি বাসভবনের সামনে বিস্ফোরক সদৃশ বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

মিনায় আজ শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘রমি আল-জামারাত’ পালন করছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো হাজি। বুধবার (২৭ মে) ভোর থেকেই সৌদি আরবের মিনায় প্রতীকী শয়তানের তিনটি স্তম্ভ লক্ষ্য করে ছোট ছোট পাথর নিক্ষেপ শুরু করেন তারা।

বিস্তারিত...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য আর নিরাপদ ঘাঁটি থাকবে না: খামেনি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং তাদের মিত্র ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র হজ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই অঞ্চলের দেশ ও ভূখণ্ড আর মার্কিন ঘাঁটিগুলোর জন্য নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহৃত হতে পারবে না।

বিস্তারিত...

৮৭ দিন পর ইরানে ফিরলো ইন্টারনেট সেবা

দীর্ঘ ৮৭ দিন পর আবারও ইন্টারনেট পরিষেবা চালু করেছে ইরান সরকার। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার (২৫ মে) দেশজুড়ে ইন্টারনেট চালুর নির্দেশ দেন।

বিস্তারিত...

মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন ড. বানদার বালিলাহ

মক্কার পবিত্র মসজিদে হারামে আসন্ন ঈদুল আজহার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার শায়খ ড. বানদার বালিলাহ। মসজিদে হারাম কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বিস্তারিত...

শান্তি আলোচনার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

যুদ্ধবিরতির আলোচনা চলমান থাকলেও দক্ষিণ ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও মাইন স্থাপনে ব্যবহৃত নৌযানকে লক্ষ্য করে এ হামলা পরিচালনা করা হয়েছে। তবে ওয়াশিংটন এটিকে “আত্মরক্ষামূলক পদক্ষেপ” বলে দাবি করেছে। খবর রয়টার্সের।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪