রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসান
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, রোববার (৫ এপ্রিল) থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় হাম রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।
দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া এই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত রয়েছেন।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ২ শতাংশ কমলেও এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে প্রায় ২২ শতাংশ
ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারেকের মরদেহবাহী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর এ বছরেই চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। শুক্রবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিকেল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চৈত্রের তীব্র গরমে দেশের ২২ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের জানান, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
চট্টগ্রাম বন্দরে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে ডিজেল সরবরাহ বেড়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘ইয়ান জিং হে’ (YAN JING HE) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।
হরমুজ প্রণালির জটিলতা এড়াতে বাংলাদেশ এবার বিকল্প সমুদ্রপথে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানির উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, লোহিত সাগরের তীরবর্তী সৌদি বন্দর ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে সরাসরি এই তেল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে।
মুনির হোসেন চৌধুরী জানান, বর্তমান মজুত এবং আসন্ন শিপসমূহ সময়মতো পৌঁছাচ্ছে, তাই সরবরাহে কোনো সমস্যা হবে না। তবে পাম্পে মাঝে মাঝে তেল না পাওয়া বা সরবরাহ বিঘ্নের কারণ হলো মানুষের মধ্যে প্যানিক বায়িং এবং অবৈধ মজুতের প্রবণতা।
এ ছাড়া সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে