রংপুর বিভাগের শঠিবাড়ি, বেতগাড়ি, খানসামা ও বড়বাড়িসহ শতাধিক স্থায়ী ও অস্থায়ী হাটে গরু নিয়ে ভিড় করেছেন খামারি ও কৃষকরা। দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাইকারি ক্রেতাদের উপস্থিতিও দেখা যাচ্ছে। তবে অনেক পাইকারি ব্যবসায়ীর দাবি, গত বছরের তুলনায় এবার মণপ্রতি গরুর দাম ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বেশি।
ঢাকার ঐতিহ্যবাহী গাবতলী গরুর হাট। কোরবানী সামনে রেখে এখনো পুরোপুরি ক্রেতা-বিক্রেতার মিলনমেলা ঘটেনি এই হাটে।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ সারাদেশে কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। দীর্ঘ প্রস্তুতির পর চালু হওয়া এসব হাটে এখন গরু, মহিষ, ছাগল ও ভেড়া কেনাবেচা জমে উঠছে।
রাজধানী ঢাকার কাঁচাবাজারগুলোতে ঈদকে কেন্দ্র করে তৈরি হয়েছে মিশ্র চিত্র। কোথাও মিলছে স্বস্তি, কোথাও আবার দামে বাড়তি চাপ—সব মিলিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দেখা যাচ্ছে ভিন্ন অভিজ্ঞতা।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে রেমিট্যান্স প্রবাহে আবারও ইতিবাচক গতি ফিরেছে। প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিরা পরিবারের খরচ ও কোরবানির প্রস্তুতির জন্য বেশি পরিমাণ অর্থ পাঠাচ্ছেন। ফলে চলতি মে মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে প্রায় ৩২ হাজার কোটি টাকার রেমিট্যান্স।
উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি জানিয়েছে ভোক্তাদের সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কনজুমারস (ক্যাব)।
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তবে এই প্রস্তাবকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাব, ব্যবসায়ী প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা। তাদের মতে, বিদ্যুতের দাম বাড়লে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আরও বাড়বে এবং শিল্প খাত আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।
দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ৫ টাকা মূল্যমানের নোট বাজারে আনলো সরকার। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষরযুক্ত নতুন ডিজাইনের নোট আজ মঙ্গলবার থেকে বাজারে প্রচলন হয়েছে।
চলতি মে মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা প্রায় ২১৮ কোটি ডলারের সমান। এই সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স।
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের তফসিলি ব্যাংকগুলোতে টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে থেকে শুরু হয়ে এ ছুটি চলবে ৩১ মে পর্যন্ত। তবে সাধারণ মানুষের জরুরি ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কিছু শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী বাজেটে কর আদায় না বাড়লে বাণিজ্য চুক্তি অর্থনীতিতে চাপ বাড়াবে। একথা বলেছেন, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান।
ঈদুল আজহা উপলক্ষে যাত্রী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত মোট ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনসহ সব ধরনের ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি মাসে দৈনিক রেমিট্যান্স আসছে প্রায় দেড় হাজার কোটি টাকা, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম সর্বোচ্চ প্রবাহ হিসেবে ধরা হচ্ছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ রোববার (১৭ মে) বিক্রি হচ্ছে ঈদ যাত্রার শেষ দিনের, অর্থাৎ ২৭ মে’র ট্রেনের আসনের অগ্রিম টিকিট।