লাহোর কালান্দার্সের জার্সিতে ব্যয়বহুল মুস্তাফিজুর রহমান টি-টোয়েন্টিতে বাঁ-হাতি পেসার হিসেবে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন এই বাংলাদেশি তারকা
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
লাহোর কালান্দার্সের পাকিস্তানি ব্যাটার ফখর জামানকে বল টেম্পারিং মামলায় দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়
আইকনিক হেলিকপ্টার শটে শ্রীলঙ্কান বোলার নুয়ান কুলাসেকারার বলকে সীমানার ওপারে ফেলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১১ বিশ্বকাপের ফাইনালে ১১ বলে ৪ রান প্রয়োজন ভারতের। ভারতের অধিনায়কের ছক্কা নন-স্ট্রাইকে দাঁড়িয়ে দেখেছেন যুবরাজ সিং।
মেয়েদের উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের হাইভোল্টেজ ম্যাচে রিয়ালকে ৬–০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বার্সা। বর্তমান চ্যাম্পিয়ন বার্সা কন্যারা দুই লেগ মিলিয়ে ১২–২ গোলের পর্বতসম ব্যবধানে এগিয়ে টানা অষ্টমবারের মতো ইউরোপসেরার লড়াইয়ের শেষ চারে নাম লেখালো ।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে গত কয়েক মাসে কত কাণ্ডই না ঘটে গেল। জল গড়িয়ে সম্পর্কে ফাটল, বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বিশ্ব ক্রিকেট ছিল টালমাটাল। এত কিছুর ভেতরে চুপ করে থাকা আইপিএল কর্তৃপক্ষ ঘটনার তিন মাস পর অবশেষে মুখ খুলেছেন। মুস্তাফিজের ব্যাপারকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিলেন আইপিএল চেয়ারম্যান অরুন ধুমাল।
বাংলাদেশ অধিনায়ক মিঠু চৌধুরী জানিয়েছেন, “বাংলাদেশ যে কোনো মূল্যে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায়।” টুর্নামেন্টের গ্রুপ পর্বে দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল এবং ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছিল।
দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২৬-২৭ মৌসুমের জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)-এর হাইব্রিড কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়ার পরই এই সিদ্ধান্ত নেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারে দীর্ঘদিন ভরসার প্রতীক তারকা ব্যাটার ভ্যান ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেটকে জানিয়েছেন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুরু থেকে দাপট দেখানো লাল-সবুজ জার্সিধারীরা মানিকের একমাত্র গোলেই নিশ্চিত করে জয়।
প্রিস্টিনায় প্লেঅফ ফাইনালে স্বাগতিক কসোভোকে ১-০ গোলে হারিয়ে স্বপ্নের বিশ্বকাপের টিকিট কেটেছে তুরস্ক ২৪ বছর পর
আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে সর্বশেষ দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে ইরাক
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো দীর্ঘ ৫২ বছর পর আবারও ফুটবলের মহাযজ্ঞে ফিরছে। মেক্সিকোর এস্তাদিও গুয়াদালাজারা স্টেডিয়ামে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আফ্রিকান এই দেশটি
১২ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বমঞ্চে ফেরার যে স্বপ্ন নিয়ে জেনিৎসায় পা রেখেছিল আজ্জুরিরা, তা শেষ পর্যন্ত ধূলিসাৎ হয়ে গেল পেনাল্টি শ্যুটআউটে