সিলেট এর কোম্পানীগঞ্জ উপজেলায় খাগাইল ও গৌরিনগর গ্রামের দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে।
সিলেটে ছিনতাইকারীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে এক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্য নিহত হয়েছেন। নিহত ওই সদস্যের নাম ইমন আচার্য্য। এ ঘটনায় অভিযুক্ত ছিনতাইকারী আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ
সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গজনিত পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে বিভাগে হাম ও উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষককে উপস্থিত পাননি
জমি বিরোধকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার (৮ মে) রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জাউয়াবাজার এলাকায় প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
জরুরি সংস্কার কাজের কারণে সুনামগঞ্জ শহরের বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের এক কোণে নিহত বদরুল আমিনের চার শিশু তামিম (১১), জুবায়ের (১০), তানিয়া (৯) ও তাকরিম (৬) নির্বিকারভাবে খেলায় মগ্ন। তাদের পাশের বেডেই আহত অবস্থায় শুয়ে আছেন মা হাফিজা বেগম। স্বামীর মৃত্যুর শোকে তিনি বাকরুদ্ধ, মাঝে মাঝে নিঃশব্দে চোখের জল ফেলছেন। একই হাসপাতালে অন্য ভবনের মর্গে রাখা হয়েছে বদরুল আমিনের মরদেহ।
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ও একই এলাকার ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান হাফিজ। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম তার ওপর ঝাঁপিয়ে পড়েন। এরপর মসজিদের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হাফিজ। পরে পুলিশ অভিযান চালিয়ে জসিমকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাদের পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন শ্রমিক প্রাণ হারান।
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাতে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
সুনামগঞ্জের দিরাই উপজেলায় রফিনগর ও সাদিরপুর গ্রামে পৃথক সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন