| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওয়াং ই’র আমন্ত্রণে চীন সফরে পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম: 05-05-2026 ইং
  • 148321 বার পঠিত
ওয়াং ই’র আমন্ত্রণে চীন সফরে পররাষ্ট্রমন্ত্রী

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বেইজিং সফরে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে জানিয়েছে জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠনের পর এটি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর । 

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর পররাষ্ট্রবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে ৫ মে থেকে ৭ মে পর্যন্ত চীন সফর করবেন বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। 

আরও পড়ুন-

কারাগারে থাকা সাংবাদিকদের ঘটনায় বিএনপি সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই: তথ্যমন্ত্রী

২০ এপ্রিল বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি সরকার গঠনের পর প্রথম চীন সফর করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের চীনের এ সফরকে দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর হিসেবে ধরা হচ্ছে। 


এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪