| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংরক্ষিত নারী আসনের এমপিদের সংসদে আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • আপডেট টাইম: 04-05-2026 ইং
  • 149460 বার পঠিত
সংরক্ষিত নারী আসনের এমপিদের সংসদে আনুষ্ঠানিক যাত্রা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ গ্রহণ করেছেন। রোববার (৩ মে) রাতে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতা, সংসদ সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সচিব।

শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত নারী এমপিরা প্রচলিত নিয়ম অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্যদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এসব নারী সংসদ সদস্য আগামী দিনে নারী উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এর আগে, গত ২৯ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে। পরদিন তাদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করা হয়।

গেজেট অনুযায়ী, সংরক্ষিত ৪৯টি আসনের মধ্যে বিএনপি থেকে ৩৬ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ ১১-দলীয় জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র হিসেবে একজন নারী সংসদ সদস্য নির্বাচিত হন।

রোববার শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪