সরকারের মতো জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয় বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রতিটি পদকেই গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীলভাবে বিবেচনা করতে হবে এবং দেশের যেকোনো স্থানে যেকোনো সময় দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত আরো ১০টি ব্যাংককে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
ন্যায়ভিত্তিক রাষ্ট্রগঠনে কাজ করে যাচ্ছে সরকার। তাই নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ রোববার (৩ মে) সকালে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম গেজেট আকারে প্রকাশ করে। গেজেট অনুযায়ী, রাজনৈতিক দল ও জোটের আনুপাতিক আসন বণ্টনের ভিত্তিতে সদস্যরা নির্বাচিত হয়েছেন।
চীন ও ভারত থেকে ৫৩ হাজার টনের বেশি ডিজেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। দেশের জ্বালানি চাহিদা পূরণে এই আমদানি করা জ্বালানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল রোববার (৩ মে)। সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হবে। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট জেলা স্টেডিয়াম যেন আজ এক ভিন্ন রূপে ধরা দিল। সাধারণ দিনের নীরবতা ভেঙে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ, মাঠজুড়ে খুদে ক্রীড়াবিদদের প্রাণবন্ত পরিবেশনা, আর চারদিকে ছিল উৎসবের আমেজ। এই আয়োজনের কেন্দ্রবিন্দু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বর্তমান সরকারের কার্যক্রমকে “আড়াই মাস বয়সী শিশুর” সঙ্গে তুলনা করে ধৈর্য ধরার আহবান জানান।
নতুন সরকারের চ্যালেঞ্জ প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগোচ্ছে এবং প্রধানমন্ত্রী স্বল্প সময়ের মধ্যে কার্যকারিতা প্রমাণের চেষ্টা করছেন। তার মতে, বিদ্যমান সমস্যাগুলোর জন্য নতুন ধরনের সমাধান প্রয়োজন, যেখানে তরুণদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
থানায় আগত সেবা প্রত্যাশী সাধারণ মানুষ যেনো কোনও ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশের থানাগুলোকে দালালচক্র নির্মূল করে স্বচ্ছ ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালুর সুখবর মিলতে পারে। জানা গেছে, আগামী ৬ মে থেকে এই ভিসা কার্যক্রম স্বাভাবিক হতে পারে, যা দুই দেশের ভ্রমণ ও জনগণের যোগাযোগে নতুন গতি আনবে।
পরিবেশ রক্ষায় সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য যাতে যত্রতত্র না ফেলা হয় সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুদের এ বিষয়ে শিক্ষা দেওয়া গেলে তারা পরিবারেও সচেতনতা ছড়িয়ে দিতে পারবে বলে তিনি মনে করেন।
জনসাধারণের ভোগান্তি কমানো এবং সেবা প্রদান প্রক্রিয়া আরও আধুনিক ও সহজ করার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চালু করেছে ‘ই-ফায়ার লাইসেন্স’ ব্যবস্থা। নতুন এই ডিজিটাল সেবার মাধ্যমে এখন থেকে ঘরে বসেই অনলাইনে ফায়ার লাইসেন্স সংক্রান্ত সব ধরনের আবেদন, নবায়ন ও পুনর্মূল্যায়ন করা যাবে।