জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা ২০৮ জন ‘জুলাই যোদ্ধাকে’ কেন প্রত্যেককে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (৪ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। পরে তিনি জানান, এই ২০৮ জনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে জুলাই আন্দোলনের সময় সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিক রয়েছেন। এসব শ্রমিকসহ মোট ২০৮ জনকে সরকার ইতোমধ্যে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
হাফিজ/ আয়না নিউজ