| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

তারেক রহমান এখনো ভোটার হননি: ইসি সচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি। তবে আবেদন সাপেক্ষে এবং কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিস্তারিত...

শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখাতে নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিস্তারিত...

হাসিনা ৫, রেহানা ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় তিনজন ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত–৪ এর বিচারক রবিউল আলম রায় ঘোষণা করেন।

বিস্তারিত...

বিজয়ের মাস শুরু

শুরু হয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার মাস উদযাপিত হচ্ছে এবারও নানা আয়োজনে। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আজও জাতিকে অনুপ্রেরণা জোগায়।

বিস্তারিত...

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার স্থিতিশীলতা বজায় আছে এবং কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রাতের সফর শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিস্তারিত...

হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় আজ

পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নিয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলার রায় আজ।

বিস্তারিত...

ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণ আজ

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার ( ৩০ নভেম্বর ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ সাক্ষ্যগ্রহণ হবে।

বিস্তারিত...

হলমার্কের এমডি তানভীর মাহমুদ মারা গেছেন

হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হলমার্ক কেলেঙ্কারি মামলায় তিনি দীর্ঘদিন ধরে কারাভোগ করছিলেন।

বিস্তারিত...

‘তারেক রহমানের প্রত্যাবর্তনে কোনও বিধিনিষেধ নেই’

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, শনিবার তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি স্পষ্টভাবে জানান, তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে সরকারের কোনও ধরনের আপত্তি বা বিধিনিষেধ নেই।

বিস্তারিত...

শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

শ্রীলঙ্কায় চলমান প্রতিকূল আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন।

বিস্তারিত...

খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

মোংলা থেকে ১৮২০ কি.মি. দূরে নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলের কাছে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়াহ আরও ঘনীভূত হয়েছে। ঘূর্ণিঝড়টি দ্রুত শক্তি সঞ্চয় করছে এবং বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিস্তারিত...

‘আরব আমিরাতে কারাবন্দীদের অচিরেই মুক্তি দেওয়া হবে’

আরব আমিরাতে জুলাই মাসের গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলায় কারাবন্দী অবশিষ্ট ২৪ জন বাংলাদেশিকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে। জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বিস্তারিত...

ঘূর্ণিঝড় ডিটওয়াহ: সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়াহ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে হতে এখন শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন সমুদ্র এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় বাংলাদেশের সব সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরু হবে: প্রেস সচিব

বাংলাদেশে জুলাই মাসের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, যাকে অনেকেই ‘ঢাকার কসাই’ নামে চিনেন তাকে খুব শিগগিরই দেশে প্রত্যর্পণ করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪