| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাজিলকে শুভকামনা জানালেন পড়শি

  • আপডেট টাইম: 13-06-2026 ইং
  • 343 বার পঠিত
ব্রাজিলকে শুভকামনা জানালেন পড়শি

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। রাত পোহালেই বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে হট ফেভারিট দল ব্রাজিল। তাই প্রিয় দলকে আগেই শুভকামনা জানিয়েছেন সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শি। সেই আবহে প্রিয় দল ব্রাজিলের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী।

শনিবার (১৩ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি নতুন ছবি প্রকাশ করেন পড়শী। ছবিতে ব্রাজিলের জার্সি পরে হাতে ফুটবল নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাকে। বিশ্বকাপের আবহে তার এই উপস্থিতি ভক্তদের নজর কাড়ে।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ কামনা ব্রাজিল।’

ক্যাপশনে ব্রাজিলের পতাকা ও হ্যাশট্যাগ করে ফিফা ওয়ার্ল্ড কাপ লিখেছেন তিনি। গায়িকার এমন পোস্টের পরই মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ভক্তরা।

একজন ভক্ত লেখেন, ‘ব্রাজিল মানেই আগুন। আমার ভালোবাসার মানুষটাও ব্রাজিল।’

আরেকজন মজার ছলে আক্ষেপ করে মন্তব্য করেন, ‘এটা কোনো কথা, তুমিও ব্রাজিল।’

বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের অভিযান শুরু করতে রবিবার (১৪ জুন) ভোর ৪টায় মাঠে নামবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম রাউন্ডে দলটির সামনে রয়েছে আরো দুটি ম্যাচ।

আল রাজীব/ আয়না নিউজ



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪