| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেইমারবিহীন বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ব্রাজিলের

  • আপডেট টাইম: 13-06-2026 ইং
  • 379 বার পঠিত
নেইমারবিহীন বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ব্রাজিলের

মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। ইনজুরির কারণে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারছেন না ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার—এ বিষয়টি একপ্রকার নিশ্চিত করে দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে ইনজুরি সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে আশাবাদী বার্তা দিয়েছেন এই সেলেসাও সুপারস্টার।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জাতীয় দলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে এই তারকা লিখেছেন, 'যে কোনো চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত।'

রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে গ্রুপ ‘সি’-এর ম্যাচে মরক্কোর মোকাবিলা করবে ব্রাজিল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে বিস্তারিত কথা বলেছেন কোচ কার্লো আনচেলত্তি। আগামী সপ্তাহেই পুরোদমে দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন নেইমার বলে নিশ্চিত করছেন তিনি।

নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছেন আনচেলত্তি। একইসঙ্গে সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকাকে দলে নেওয়ার কারণও পুনরায় ব্যাখ্যা করেছেন ব্রাজিল কোচ, নেইমারকে আমরা শুধু তার ফুটবল প্রতিভার জন্য দলে নিইনি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার অভিজ্ঞতার কারণেও ডেকেছি। সে আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা এবং উদাহরণ হতে পারে।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড অবশ্য বিশ্বকাপের স্কোয়াডেই যুক্ত হয়েছেন চোটের সংবাদ নিয়ে। তবে তখন কেবল হালকা ফোলাভাবের কথা জানিয়েছিল নেইমারের ক্লাব সান্তোস। পরে জানা যায়, তার পায়ের কাফের পেশি ছিঁড়ে গেছে। তা থেকে সেরে উঠতে নিয়মিত কাজ করছেন নেইমার। কিন্তু অনুশীলতে যোগ না দেওয়া প্রথম ম্যাচ খেলার অনিশ্চয়তা ছিল। সেটাই এখন সত্যি হতে যাচ্ছে।

আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪