শ্রীলঙ্কায় চলমান প্রতিকূল আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার, ২৮ নভেম্বর, এক জরুরি বার্তায় হাইকমিশন জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে।
হাইকমিশন জানিয়েছে, কোনো বাংলাদেশি পর্যটক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোথাও আটকে পড়লে, বিপদে পড়লে, আবাসস্থলে ফিরতে না পারলে, অথবা যে কোনো জরুরি সহায়তা বা পরামর্শের প্রয়োজন হলে হাইকমিশনের নিচের হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন—
+94 71 760 6394, +94 71 368 0461
পর্যটকদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দিয়েছে হাইকমিশন। পাশাপাশি সবাইকে হোটেল বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।