| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘূর্ণিঝড় ডিটওয়াহ: সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

  • আপডেট টাইম: 28-11-2025 ইং
  • 263276 বার পঠিত
ঘূর্ণিঝড় ডিটওয়াহ: সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়াহ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে হতে এখন শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন সমুদ্র এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় বাংলাদেশের সব সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার ( ২৮ নভেম্বর ) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করছে ৮ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮১ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

সকাল ৬টায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ১৯০০ কিলোমিটার, মোংলা থেকে ১৮৪৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮৪০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর প্রভাবে ঘূর্ণিঝড়ের নিকটবর্তী সমুদ্র খুবই বিক্ষুব্ধ রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যেতে কঠোর নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪