| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে থাকা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

বিস্তারিত...

খালেদা জিয়া-তারেক রহমানের মামলা প্রত্যাহার করলো সোনালী ব্যাংক

ড্যান্ডি ডায়িংয়ের বিরুদ্ধে সোনালী ব্যাংকের ৪৫ কোটি টাকার ঋণখেলাপির মামলা প্রত্যাহার করা হয়েছে। মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মোট ১৬ জন বিবাদী ছিলেন।

বিস্তারিত...

‘লটারীতে মেধাবী কোনো কর্মকর্তা বাদ পড়েননি’

উপদেষ্টা আরও জানান, এসপি নিয়োগের ক্ষেত্রে দেশের ৬৪টি জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী এ, বি ও সি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। প্রথমে আগের ১৮ জন এসপিকে পদচ্যুত করে নতুন এসপি নিয়োগ দেয়া হয়েছে। এরপর বাকিদের বিভিন্ন জেলায় লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার

সরকার দেশের ৬৪টি জেলায় নতুন করে পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে। জানা গেছে, এই এসপিরা নির্বাচনী সময়কালীন দায়িত্ব পালন করবেন।

বিস্তারিত...

‘বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হবে’

জার্মান রাষ্ট্রদূত বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করি ভোটার উপস্থিতি ভালো হবে। প্রধান নির্বাচন উপদেষ্টা বলেছেন, ভোটের হার ৬০ শতাংশ হবে, আমরা এটাও আশা করি। নির্বাচনী প্রচারণার সময় রাজনৈতিক সহিংসতা কম হবে এটাই আমাদের প্রত্যাশা।

বিস্তারিত...

নির্বাচন নিশ্চিত করতে সব বাহিনী প্রস্তুত : সিইসি

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিস্তারিত...

‘নির্বাচন প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বিস্তারিত...

শেখ হাসিনার লকারে মিলল ৮৩২ ভরি স্বর্ণ

আদালতের অনুমতি নিয়ে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের গভীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে খোলা হয়েছে দুটি লকার যেগুলোর মালিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুইটি লকারে ৮৩২.৫ ভরি স্বর্ণ পাওয়া গেছে।

বিস্তারিত...

গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ

বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনকে সামনে রেখে একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। এ লক্ষ্যে সরকার ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ জারি করে গেজেট প্রকাশ করেছে।

বিস্তারিত...

তদন্তে বাধাগ্রস্ত করলে তালিকা প্রকাশ করা হবে: দুদক চেয়ারম্যান

দুর্নীতির তদন্তে বাধাগ্রস্ত সহ্য করা হবে না বলে সুস্পষ্ট হুঁশিয়ারি দিলেন দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। আগামীতে কেউ তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের নাম প্রকাশ্যে আনার ঘোষণা দিয়েছেন তিনি।

বিস্তারিত...

হাসিনা রেহানা ও টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর

রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা এবং আরও ১৭ জনের রায়ের জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ৪ ডিসেম্বর রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

বিস্তারিত...

এসপি হতে ৫০ লাখ টাকা ঘুষ, শাস্তি 'তিরস্কার'

নরসিংদীর পুলিশ সুপার (এসপি) পদে বদলি নিশ্চিত করার জন্য ৫০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপপুলিশ কমিশনার মো. আব্দুল হান্নানকে সরকার ‘তিরস্কার’ দণ্ড দিয়েছে।

বিস্তারিত...

বাড়েনি জ্বালানি তেলের দাম

রোববার (২৯ জুন) নতুন এ মূল্যের ঘোষণা দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪