| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

নির্বাচন কমিশন (ইসি) সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পদে নির্বাহী বিভাগের কর্মকর্তাদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

বিস্তারিত...

এবারের নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে : প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর, আর জাতি এ নিয়ে গর্ব করবে।

বিস্তারিত...

ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোট হবে: প্রধান উপদেষ্টা

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট উৎসবমুখর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।

বিস্তারিত...

কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে ১০ সেনা কর্মকর্তা

গুমের ঘটনার সঙ্গে জড়িত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। বুধবার ( ০৩ ডিসেম্বর ) সকাল সোয়া ১০টার দিকে তাদেরকে বাংলাদেশ জেলের একটি সবুজ রঙের এসি প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়।

বিস্তারিত...

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই: ইসি সানাউল্লাহ

দেশের স্বার্থে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার ( ০৩ ডিসেম্বর ) রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

লটারিতে দেশের ৫২৭ থানার ওসি পদায়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশের ৫২৭টি থানায় নতুন অফিসার ইনচার্জ বা ওসি পদায়ন করা হয়েছে। প্রথমবারের মতো লটারির মাধ্যমে এই পদায়ন সম্পন্ন করে পুলিশ সদর দফতর। নির্বাচনকালীন দায়িত্ব ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিস্তারিত...

বাংলাদেশে কারও কোনও নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে কারও কোনও নিরাপত্তা ঝুঁকি নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং বিশেষত যাদের জন্য দরকার, তাদের জন্য বিশেষ যেটা দেওয়া দরকার, ওটার জন্য আমরা প্রস্তুত আছি।

বিস্তারিত...

তারেক রহমানের ফেরা নিয়ে সরকার কিছুই জানে না: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে চলছে নানা আলোচনা। তবে এ বিষয়ে এখনো সরকার কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বিস্তারিত...

যমুনায় বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের বিবৃতি

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর অন্তর্বর্তী সরকার বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে।

বিস্তারিত...

পঞ্চদশ সংশোধনী : আপিলে পক্ষভূক্ত হলেন মির্জা ফখরুল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলসংক্রান্ত মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার ( ২ ডিসেম্বর ) ) সকাল ১০টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়।

বিস্তারিত...

জুলাই শহীদ পরিবারের জন্য ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণ করবে সরকার

ঢাকার মিরপুরে জুলাই শহীদ পরিবারের জন্য ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণসহ মোট ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকার ১৮টি নতুন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিএকনেক।

বিস্তারিত...

মেট্রোরেলের সংশোধনীসহ ১৮ প্রকল্প অনুমোদন

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকার মোট ১৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে: আসিফ নজরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আইনগত বাধা থাকলে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪