| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রেমের গুঞ্জন উসকে দিলেন প্রভা

  • আপডেট টাইম: 13-06-2026 ইং
  • 335 বার পঠিত
প্রেমের গুঞ্জন উসকে দিলেন প্রভা

অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা, তবে দর্শকদের মধ্যে তার প্রতি আগ্রহ কমেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী ব্যক্তিজীবনের নানা মুহূর্ত শেয়ার করেন। সম্প্রতি, তার সোশ্যাল অ্যাকাউন্টের পোস্টগুলো দেখে অনেকেই ধারণা করছেন, তিনি প্রেমে পড়েছেন। সেগুলো নিয়ে মেতে উঠেছে অনুসারীরা।

শুক্রবার রাতে প্রভা একটি নতুন ছবি পোস্ট করেন, যেখানে তাকে সাদা জামায় একটি রেস্তোরাঁয় বসে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, আই লাভ ইউ টু। ছবিতে তার সঙ্গে একজন পুরুষের হাতও দেখা যাচ্ছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা চলছে।

পোস্টের পরপরই প্রতিক্রিয়া ও মন্তব্যের বন্যা বয়ে যায়, যা দেখার পর প্রভা পোস্টটি মুছে দেন। এই পদক্ষেপের মাধ্যমে তিনি প্রেমের গুঞ্জনটিকে কিছুটা আড়াল করতে চেয়েছেন বলে মনে হচ্ছে। তবে অনেকেই পোস্টের স্ক্রিনশট নিয়ে রেখেছেন। ওই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই প্রতিক্রিয়া ও মন্তব্যের ঝড় ওঠে। 

উল্লেখ্য, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন প্রভা। পরে নাটকে জনপ্রিয়তা পান। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তবে কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় ছিলেন তিনি। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন। কিছুদিন পরই সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০১৪ সালে মাহমুদ শান্ত নামে এক কর্পোরেট ব্যক্তিকে বিয়ে করেন। সেটাও ভেঙে গিয়েছিল। অতঃপর দীর্ঘদিন একাই ছিলেন অভিনেত্রী।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪