| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আকস্মিক মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

  • আপডেট টাইম: 13-06-2026 ইং
  • 353 বার পঠিত
আকস্মিক মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

বরিশাল প্রতিনিধি : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী রাজিব আহসান। শনিবার (১৩জুন) দুপুরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি হাসপাতালের মূল ফটকে তালা ঝুলতে দেখে বিস্ময় প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে পৌঁছে প্রতিমন্ত্রী রাজিব আহসান দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে ডেকে পাঠান এবং কর্মরত চিকিৎসকদের উপস্থিতির তথ্য জানতে চান। এ সময় তিনি হাসপাতালের হাজিরা খাতা পর্যালোচনা করে বেশ কয়েকজন চিকিৎসকের অনুপস্থিতি দেখতে পান। বিষয়টি নিয়ে তিনি দুঃখ ও অসন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনের এক পর্যায়ে প্রতিমন্ত্রী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। জবাবে ওই কর্মকর্তা জানান, তিনি ছুটিতে ঢাকায় অবস্থান করছেন।

হাসপাতালে চিকিৎসক ও কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্তদের আরও আন্তরিক ও জবাবদিহিমূলক হতে হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা হাসপাতালের সেবার মান উন্নয়ন এবং চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

রাসেল/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪