| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখাতে নির্দেশ

  • আপডেট টাইম: 01-12-2025 ইং
  • 262001 বার পঠিত
শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখাতে নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (৩০ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ বিষয়ে শুনানি শেষে এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ১২ জানুয়ারি শাহরিয়ার কবিরকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর বনানীর বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরদিন জুলাই আন্দোলনকালে গুলিতে গৃহকর্মী লিজা আক্তার নিহতের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়। ওই দিনই পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিতে রফিকুল ইসলাম ও আরিফ নিহতের মামলায় আবারও তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তাকে গ্রেফতার দেখান এবং ২০ অক্টোবর আদালত শাহরিয়ার কবিরকে আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় চলমান এই প্রক্রিয়া নিয়ে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১২ জানুয়ারি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪