বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনও আপত্তি বা নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, শনিবার তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি স্পষ্টভাবে জানান, তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে সরকারের কোনও ধরনের আপত্তি বা বিধিনিষেধ নেই।
প্রেস সচিব আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মায়ের অসুস্থতা ও দেশে ফেরার প্রসঙ্গে একটি আবেগময় পোস্ট দেন তারেক রহমান। সেখানে তিনি লেখেন—মায়ের স্নেহস্পর্শ পাবার আকাঙ্ক্ষা থাকলেও দেশে ফেরার বিষয়ে তার নিজের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ এককভাবে উন্মুক্ত নয়। রাজনৈতিক বাস্তবতা অনুকূলে এলে তিনি দেশে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন।