| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘আরব আমিরাতে কারাবন্দীদের অচিরেই মুক্তি দেওয়া হবে’

  • আপডেট টাইম: 28-11-2025 ইং
  • 263159 বার পঠিত
‘আরব আমিরাতে কারাবন্দীদের অচিরেই মুক্তি দেওয়া হবে’

আরব আমিরাতে জুলাই মাসের গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলায় কারাবন্দী অবশিষ্ট ২৪ জন বাংলাদেশিকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে। জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

শুক্রবার ( ২৮ নভেম্বর ) বিকেলে ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, আলহামদুলিল্লাহ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রচেষ্টায় অবশেষে এই সাফল্যের মুখ দেখা গেছে।

এ সময় তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টার সরাসরি অনুরোধের পর প্রাথমিকভাবে বন্দী ১৮৮ জনকেই মুক্তি দেয় সংযুক্ত আরব আমিরাত সরকার।

জানা যায়, বিক্ষোভের ঘটনায় প্রথম দফায় আটক ৫৭ জনের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত।

পরে গত বছরের ২৮ আগস্ট আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা এবং তাদের সাজা মওকুফের অনুরোধ জানান। সরকারের ইতিবাচক সাড়া পেয়ে তারা সেই বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেশে ফিরতে শুরু করেন।

নতুন করে অবশিষ্ট ২৪ জনের মুক্তির ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন পরিবার ও প্রবাসী বাংলাদেশিরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪