| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কৃষিজমির মাটি বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ও তেবারিয়া ইউনিয়নের রামেশর এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে হোসেন নামের এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর (ভেকু) জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বিস্তারিত...

মানিকগঞ্জে ভাবি-ভাতিজা হত্যাকাণ্ডের প্রধান আসামি ইউসুফ গ্রেফতার

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের স্ত্রী ও দেড় বছর বয়সী ভাতিজাকে হত্যার ঘটনায় চার দিন পলাতক থাকার পর ইউসুফ মোল্লা (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিস্তারিত...

ঝিনাইদহে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

ঝিনাইদহে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি”এই শ্লোগানকে সামনে রেখে বুধবার (৩ জুন) সকালে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

বিস্তারিত...

সাতক্ষীরার সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার (৩ জুন) রাত আনুমানিক দুইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

পদ্মায় ভেসে উঠলো বস্তা, খুলতেই মিললো হাত বাঁধা কিশোরীর মরদেহ

পাবনার পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরীর হাত বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুর সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রীসহ নিহত ২

নড়াইল সদরে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

বিস্তারিত...

বান্দরবানের বাঘমারা বাজারের আগুনে ক্ষতিগ্রস্ত ৫১ পরিবারকে অনুদান প্রদান

বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সংরক্ষিত নারী আসন-৩৩৪ এর সংসদ সদস্য মাধবী মার্মার উদ্যোগে এ অনুদান বিতরণ করা হয়।

বিস্তারিত...

মিয়ানমার সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণ: কিশোর নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী বাইশফাঁড়ি এলাকায় পরিত্যক্ত একটি মর্টার শেল বিস্ফোরণে সতনাইং তঞ্চঙ্গা (১২) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে তুইঙ্গাঝিরি বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

নাটোরের গুরুদাসপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নাটোরের গুরুদাসপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ইসলামী ব্যাংকের কার্যক্রমে হস্তক্ষেপের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

ইসলামী ব্যাংকের কার্যক্রমে কথিত সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ এবং ঢাকায় ব্যাংকের সচেতন গ্রাহকদের মানববন্ধনে পুলিশি হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

খুলনা মহানগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকায় মো. রাশেদ কাজী (৩০) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের মানববন্ধন

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রামের হালিশহর বস্তিতে ভয়াবহ আগুন

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার (২ জুন) সকালে হালিশহরে আই ব্লক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪