পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ১০ জনকে বাংলাদেশে ‘পুশইন’ করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দ্রুত হস্তক্ষেপে ওই চেষ্টা ব্যর্থ হয়।
ট্রাফিক আইন সবার জন্য সমান সরকারি, বেসরকারি কিংবা পুলিশ সদস্য এমন মন্তব্যের পর ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের গাড়িবহর ট্রাফিক শৃঙ্খলা ভঙ্গ করেছে বলে কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সাতক্ষীরায় নিজ ঘর থেকে ওয়াহেদা সুলতানা শিমু (৩৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকালে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিমু ওই এলাকার মৃত মিয়ারাজ আলীর কন্যা।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগর এলাকায় একটি আবাসিক হোটেলে আগুনে কুমিল্লার চৌদ্দগ্রামের নুরুল আমিন সোহাগ (৪০) মারা গেছেন। এ ঘটনায় তার বোন ও ভগ্নিপতি গুরুতর দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
রাঙামাটির বরকল উপজেলার সুবলং এলাকায় লঞ্চের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বোট ডুবে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল ১২টা ৪৫ মিনিটের দিকে সুবলং বাজার সংলগ্ন হ্রদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালানোর চেষ্টা করলে ফাঁকা গুলি ছোড়ে বিজিবি। এ সময় অধিকাংশ চোরাকারবারি মিয়ানমারের দিকে পালিয়ে যেতে সক্ষম হলেও একজন যুবককে আটক করা হয়।
নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি এলাকায় বজ্রপাতে মধু (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে মাঠ থেকে গরু আনতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন। নিহত মধু ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় বজ্রপাতে শাহাদাত হোসেন (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শাহাদাত ওই এলাকার কেরামত আলীর ছেলে।
‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫’ এর আওতায় বিভাগীয় পর্যায়ে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঘুমের মধ্যে সাপের কামড়ে মামুন বেপারী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোড় বেপারীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মামুন ওই এলাকার কিসমত বেপারীর ছেলে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। পরে দীর্ঘ উদ্ধার অভিযানের মাধ্যমে বাসটি নদী থেকে তোলা হয়। ঘটনায় চালক ও সহকারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রেলওয়ে স্টেশন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।