| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের মানববন্ধন

  • আপডেট টাইম: 02-06-2026 ইং
  • 399 বার পঠিত
সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের প্রবীণ গ্রাহক মাওলানা আব্দুল বারী। এতে বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সবুর, মাওলানা মনিরুল ইসলাম ফারুকি, আবু তালোবসহ আরও অনেকে।

বক্তারা বলেন, নতুন চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। একই সঙ্গে তারা সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুককে পুনর্বহালের দাবি জানান।

এছাড়া মানববন্ধন থেকে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং পাচার হওয়া অর্থ উদ্ধারের দাবিও জানানো হয়।

মানববন্ধনে কয়েকশ’ নারী ও পুরুষ ফেস্টুন ও প্লাকার্ড হাতে অংশ নেন।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪