| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুটপাত দখলের বিরুদ্ধে ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট টাইম: 02-06-2026 ইং
  • 235 বার পঠিত
ফুটপাত দখলের বিরুদ্ধে ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং সড়কে অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দায়ীদের জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। একই সঙ্গে সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের দায়ে কয়েকজন চালকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহ। তিনি বলেন, ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের কারণে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং যানজট বাড়ছে। এসব সমস্যা নিরসনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, শহরের শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আইন মেনে চলতে হবে। ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ী এবং চালকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের যানজট নিরসন ও নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গিয়াস/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪