| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফরিদগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর ঘিরে দু'পক্ষের সংঘর্ষ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবদল নেতা মেহেদী হাসান রনি (৩০)সহ কয়েকজন আহত হয়েছেন।

বিস্তারিত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন দিলো উত্তেজিত জনতা

চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

রাজধানীমুখী মানুষের ঢল, যানবাহন সংকটে ভোগান্তি চরমে

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরার তাগিদে রাজধানী ঢাকামুখী মানুষের চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তবে এখনো বড় ধরনের যানজট বা চরম ভোগান্তির পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত...

দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে উত্তেজনা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।

বিস্তারিত...

ছুটি শেষ, অফিস-আদালত খুলছে আজ

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান ও দেশের পুঁজিবাজার। ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।

বিস্তারিত...

পৃথিবীর মায়া ত্যাগ করলেন হানিফ পরিবহন এর কর্ণধার আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন

সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন)। ভারতের একটি হাসপাতালে আজ বিকেল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিস্তারিত...

সন্তানদের অস্বীকৃতিতে গলিত মরদেহ দাফন করল ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার হওয়া পারভীন আক্তার (৫৫) নামে এক নারীর গলিত মরদেহ গ্রহণ করেননি তার সন্তান ও স্বজনরা। পরে ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে মরদেহটি দাফন করা হয়েছে।

বিস্তারিত...

খেলাধুলাই গড়ে তুলতে পারে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম: প্রতিমন্ত্রী ফরহাদ

সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার ও মাদকের বিস্তার তরুণ-কিশোরদের খেলাধুলা থেকে দূরে সরিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, খেলাধুলাই পারে তরুণদের বিপথগামিতা থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্যসহ আহত অন্তত ৫০

কুষ্টিয়ার মিরপুরে সেনাসদস্যদের বহনকারী একটি বাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাসদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

ডেমরায় স্টিল কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর ডেমরায় একটি স্টিল কারখানায় বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

পুলিশের চাকরি ব্যবসা বলা সেই ওসি অতঃপর প্রত্যাহার

নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল হাশেমের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অডিওতে তাকে পুলিশ সদস্যদের উদ্দেশে বিভিন্ন মন্তব্য করতে শোনা গেছে। শনিবার (৩০ মে) অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে জমি বিরোধে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে কিল-ঘুষির আঘাতে মো. হানিফ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. হানিফ ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।

বিস্তারিত...

নেত্রকোনায় বাস–অটোরিকশা সংঘর্ষে মা–মেয়েসহ তিনজন নিহত

নেত্রকোনায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের মা–মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রোববার (৩১ মে) দুপুরে ময়মনসিংহ–নেত্রকোনা সড়কের চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

গাইবান্ধায় বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১৫

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (৩১ মে) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী রিক্তা বেগম (৪৫) গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪