| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বান্দরবানের বাঘমারা বাজারের আগুনে ক্ষতিগ্রস্ত ৫১ পরিবারকে অনুদান প্রদান

  • আপডেট টাইম: 02-06-2026 ইং
  • 56 বার পঠিত
বান্দরবানের বাঘমারা বাজারের আগুনে ক্ষতিগ্রস্ত ৫১ পরিবারকে অনুদান প্রদান

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সংরক্ষিত নারী আসন-৩৩৪ এর সংসদ সদস্য মাধবী মার্মার উদ্যোগে এ অনুদান বিতরণ করা হয়।

মঙ্গলবার (২ জুন) দুপুরে বাঘমারা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য মাধবী মার্মা ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে নগদ অনুদান প্রদান করেন। একই সঙ্গে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধবী মার্মা বলেন, যারা ক্ষতির শিকার হয়েছেন তাদের কষ্ট ও বেদনা অনেক বড়। এই সামান্য সহায়তা হয়তো ক্ষতির তুলনায় খুবই নগণ্য, তবুও নতুন উদ্যম ও সাহস নিয়ে সবাইকে আবার ঘুরে দাঁড়াতে হবে। জীবিকা পুনর্গঠন করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সবাইকে চেষ্টা চালিয়ে যেতে হবে।

জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই জেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। বর্তমান জেলা প্রশাসক তাদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছেন।

ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার জানান, ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারের প্রত্যেকের মোবাইল নম্বরে ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ওয়ার্ল্ড ভিশনের টেকনিক্যাল স্পেশালিস্ট এম. এ. আজিজ, গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

মিনহাজ/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪