বাগেরহাট সদর উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটি বাজারে জুম্মার নামাজ চলাকালীন সময়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ
ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। গ্রামের সরু রাস্তা ধরে মোটরসাইকেল ছুটছে ধানক্ষেতের দিকে। পেছনে রোদ উঠতে শুরু করেছে, সামনে অপেক্ষা করছেন কয়েকজন কৃষক।
খুলনা মহানগরীতে রফিক গাজী নামে বিএনপির এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুরে নগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর হাতিরঝিল থানাধীন একরামুননেছা স্কুলের গেটে রয়েল ডেইরি ফার্ম মিষ্টির দোকানের সামনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ ওরফে ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ হয়েছেন।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
ঝালকাঠি সদর উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান সদর হাসপাতালের পাশে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
সিরাজগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
দেশের পাঁচ জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। জেলাগুলো হলো- পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ এবং ফেনী।
বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি ঠোটা এলাকায় নিখোঁজ জেলে মিরাজ শেখের সন্ধান দাবিকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে কোস্টগার্ডের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নাটোরে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, নাটোর জেলা শাখা। বুধবার বিকেলে শহরের কাইনাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
পূর্ব সুন্দরবনের শেলার চরে হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় শিকারীদের ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়। আটক শিকারীদের বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আবারও বঙ্গোপসাগরে মাছ ধরতে প্রস্তুত উপকূলীয় অঞ্চলের জেলেরা। শুক্রবার (১২ জুন) ভোর থেকে ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছ আহরণের উদ্দেশ্যে শত শত ট্রলার সাগরে যাত্রা করবে। তবে মাছের প্রাচুর্যের আশা থাকলেও বৈরী আবহাওয়া ও জলদস্যু আতঙ্ক জেলেদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় চরম সংকটে পড়েছেন স্থানীয় জেলে ও আড়ৎদাররা। দীর্ঘদিন ধরে মাছ না পাওয়ায় ধারদেনা, ঋণের কিস্তি ও দাদনের চাপে অনেক জেলে পরিবারে নেমে এসেছে চরম অভাব-অনটন।
বাগেরহাটের বারুইপাড়া ইউনিয়নে কৃষক দল নেতা বাদল মোড়লের নৃশংস হত্যাকাণ্ড এবং পরবর্তীতে বারুইপাড়া বাজারে জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়সহ নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ)।