ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি”এই শ্লোগানকে সামনে রেখে বুধবার (৩ জুন) সকালে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ অন্যান্য কর্মকর্তারা।
আরও পড়ুন :
সাতক্ষীরার সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
বক্তারা বলেন, তামাক ও নিকোটিনের আসক্তি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। বিশেষ করে তরুণদের এ আসক্তি থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি জরুরি। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নের ওপরও তারা গুরুত্বারোপ করেন।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ