| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 02-06-2026 ইং
  • 58 বার পঠিত
নাটোরে ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের হরিশপুর ইউনিয়নে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ডাঙ্গাপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, নিহত শফিকুল ইসলামের আপন বোন মছিরন ভোরে ঘরের দরজা খুলে বাইরে বের হলে উঠানে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।

নিহতের ছেলে রুবেল জানান, সোমবার রাত ১১টার দিকে তিনি শেষবারের মতো তার বাবাকে দেখেছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রুবেল আরও দাবি করেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তার বাবার সঙ্গে ফুফুদের পারিবারিক দ্বন্দ্ব চলছিল।

এ বিষয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাশিদুল/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪