রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মায় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ-ইন চেষ্টায় আটকেপড়া ২৮ জনকে কেন্দ্র করে বিজিবি–বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। ফলে ওই ২৮ জন এখনো সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন।
কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী নাফ নদে সশস্ত্র গ্রুপের সঙ্গে বিজিবির গোলাগুলি হয়েছে। এ সময় অস্ত্র, গোলাবারুদ এবং ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পঞ্চগড় জেলার সীমান্ত এলাকায় পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ভোলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার মিতু নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ঝালকাঠি সদরে হঠাৎ করেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। বর্তমানে জেলায় মোট ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে আজ নতুন করে আরও ৩ জন রোগী ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
নির্বাচনী ইশতেহারে গণতান্ত্রিক অধিকার, উন্নয়ন পরিকল্পনা ও নাগরিক প্রত্যাশার প্রতিফলন বিষয়ে পঞ্চগড়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।
ঝিনাইদহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাম “জাতীয়তাবাদী আদালত” রাখার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে আয়োজিত এক প্রেস কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।
মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ দলীয় কোন্দলকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঝালকাঠি বাসস্ট্যান্ড এখন যেন যাত্রী ভোগান্তির আরেক নাম। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই বাস টার্মিনালটি দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, ভাঙাচোরা রাস্তা ও ন্যূনতম সুযোগ-সুবিধার অভাবে দুর্ভোগের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত যাত্রী এখান থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করলেও আধুনিক কোনো সুবিধা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
নাটোরের গুরুদাসপুর উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের প্রায় ৮০০টি কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে তার ব্যবহৃত তিনটি সাবমারসিবল পাম্পও নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ও তার পরিবার চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
কুমিল্লা বিমানবন্দর এলাকার ১৩ গ্রামের দীর্ঘদিনের ভূমি সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (৪ জুন) সকালে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।