| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভালুকায় এক নারীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় রাস্তার পাশে বাঁশঝাড়ের নীচ থেকে অজ্ঞাত এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে জেলা প্রশাসনের সচেতনতা সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬০

ঝিনাইদহের শৈলকূপা উপজেলা-এর বিষ্ণুপুর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

নাটোরে শিশুর ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নাটোর সদর উপজেলার মদনহাট এলাকায় এক শিশুর ওপর নির্যাতনের অভিযোগে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

বিস্তারিত...

মিরপুরে মিললো আরেক নারীর অর্ধগলিত মরদেহ ,পরিবার কানাডা প্রবাসী

রাজধানীর পল্লবী এলাকায় একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাতে এ মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার

রংপুর কোতোয়ালি থানার ভেতরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান ও কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

বিস্তারিত...

পঞ্চগড়ে মামী ভাগ্নীকে পালাক্রমে ধর্ষণ, থানায় মামলা

পঞ্চগড়ে মামী ও ভাগ্নীকে ধর্ষণের অভিযোগে তিনজনের নাম উল্লেখ করে এবং আরও চারজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ভাগ্নীর বাবা জয়নউদ্দিন গত রাতে দেবীগঞ্জ থানায় এ মামলা করেন।

বিস্তারিত...

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু, এলাকায় শোকের ছায়া

গাইবান্ধার সাঘাটায় ঝড়ের সময় বজ্রপাতে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

মেঝে খুঁড়তেই বের হলো গর্ভধারিণী মায়ের মরদেহ, ঘাতক ছেলে পলাতক

সুভাষ বিশ্বাস,নীলফামারী : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার ভয়াবহ অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। লোমহর্ষক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ছেলে জুয়েল মিয়া (৪০) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

বিস্তারিত...

সাগরের জোয়ারে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার করলো গ্রাম পুলিশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্রসৈকতে গোসলে নেমে জোয়ারের টানে ভেসে যাচ্ছিলেন চার পর্যটক। এ সময় দায়িত্বে থাকা গ্রাম পুলিশের দুই সদস্য একটি লাইফবোটের সহায়তায় তাদের উদ্ধার করেন। সোমবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। তবে উদ্ধার হওয়া পর্যটকদের নাম-পরিচয় জানা যায়নি।

বিস্তারিত...

গুরুদাসপুরে এক রাতেই ৫টি সেচ মোটর চুরি

: নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চিতলাপাড়া এলাকায় এক রাতেই পাঁচটি সেচ মোটর চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কৃষকের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

বিস্তারিত...

খানজাহান আলী মাজারের কুমির বন বিভাগের হেফাজতে

বাগেরহাটের হযরত খানজাহান আলী (রহ.) মাজার দিঘিতে কুমিরের আক্রমণে শিশুর মৃত্যুর জের ধরে প্রাণীটিকে খুব শিগগির অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আপাতত কুমিরটিকে বন বিভাগের হেফাজতে রাখা হবে। খানজাহান আলী মাজারের সার্বিক নিরাপত্তা ও মাজার ব্যবস্থাপনা বিষয়ক জরুরি সভায় গতকাল এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও মাজার পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম মোহাম্মদ বাতেন।

বিস্তারিত...

কৃষিজমির মাটি বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ও তেবারিয়া ইউনিয়নের রামেশর এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে হোসেন নামের এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর (ভেকু) জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বিস্তারিত...

মানিকগঞ্জে ভাবি-ভাতিজা হত্যাকাণ্ডের প্রধান আসামি ইউসুফ গ্রেফতার

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের স্ত্রী ও দেড় বছর বয়সী ভাতিজাকে হত্যার ঘটনায় চার দিন পলাতক থাকার পর ইউসুফ মোল্লা (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিস্তারিত...

ঝিনাইদহে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

ঝিনাইদহে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি”এই শ্লোগানকে সামনে রেখে বুধবার (৩ জুন) সকালে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪