গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বেলা ১২ টার দিকে গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল আজিজ।
এসময় নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক লুৎফুর নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম. রাফিউল ইসলাম সহ কৃষক এবং কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
কংগ্রেসে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, কৃষি উদ্যোক্তা তৈরি এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
রাশিদুল/ হাফিজ/ আয়না নিউজ